Wednesday, April 9, 2025

 

গাজার জন্য পদযাত্রা 


সময় ও স্থান:১২ এপ্রিল, শনিবার | বিকাল ৩টা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ

   


গা*জা*র নিরীহ, নিরস্ত্র,নিরাপরাধ মানুষের ওপর চলমান গ*ণহ*ত্যা*র বিরুদ্ধে আমাদের হৃদয় আজ ভারাক্রান্ত। প্রতিদিনের নিষ্পাপ শিশুদের আর্তনাদ, মায়েদের বিলাপ, এবং পিতাদের অসহায়ত্ব- আমাদের বুকের ভেতর আজ শুধু আ*গুন, দু আঁখিতে  আশ্রুর প্লাবন। 


অবিচার ও নৃশংসতার বিরুদ্ধে আওয়াজ তুলতে- 

আগামী শনিবার, বিকাল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত 'মার্চ ফর গা*জা' শিরোনামে একটি প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হবে। এই কর্মসূচীতে  অংশগ্রহণের মাধ্যমে আমরা গা*জার নির্যাতিত মানুষের প্রতি আমাদের সমর্থন ও সংহতি প্রকাশ করবো। তাদের কষ্টের ভাগীদার হয়ে, তাদের পাশে দাঁড়িয়ে আমরা বিশ্বকে জানিয়ে দেবো যে, মানবতার বিরুদ্ধে কোনো অন্যায় আমরা মেনে নেবো না।


আমাদের এই সংহতি ও সমর্থন তাদের সংগ্রামে শক্তি যোগাবে এবং বিশ্বকে মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাবে।


এই পদযাত্রা- মজলুমের জন্য আমাদের হৃদয়ের স্পন্দন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানবতার জাগ্রত চিৎকার। 


আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে - আমরা সবাই একসঙ্গে এই কর্মসূচীতে অংশগ্রহণ করি এবং গা*জার নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায্য অধিকারের জন্য আওয়াজ তুলি। গ*ন*হ*ত্যার বিরুদ্ধে, জুলুমের কালো থাবা থামিয়ে দিতে- আমাদের হাঁটতে হবে একসাথে।

ফি আমানিল্লাহ।

No comments:

Post a Comment

ভাংগা,,মাইঝাইল মুফতি থেকে খ্রিট্রান ধর্ম রুপান্তর টাকার বিনিময়ে,,, আজ হাতেনাতে ধরা হলো।